প্রচ্ছদ > আন্তর্জাতিক >

পশ্চিমাদের পালটা জবাবের হুঁশিয়ারি পুতিনের

article-img

রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কো পালটা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১২ আগস্ট) তিনি বলেন, রুশ জাহাজ জব্দের ঘটনা ঘটলে রাশিয়া সমানভাবে পাল্টা জবাব দেবে। 

পুতিনের বলেছেন, রাশিয়ার প্রতিক্রিয়া শুধু যে এলাকায় রুশ জাহাজ জব্দ করা হবে, সেখানেই সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজন ও উপযুক্ত মনে করলে যেকোনো জায়গায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাতেও রুশ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি।

 

রুশ নাবিকদের বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর ইউরোপীয় দেশগুলোর চাপ ও জাহাজ আটকের ঘটনা বাড়ার মধ্যেই পুতিনের এই সতর্কবার্তা এলো।  তবে এ বিষয়ে এখনও কোনো পশ্চিমা দেশ কোনো বিবৃতি দেয়নি।

রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্য একইসঙ্গে বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান রেখে সমঝোতায় পৌঁছাতেও রাশিয়া প্রস্তুত।


আরো খবর